নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও ৬ জন গুরুতর আহত হয়।২৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝাউসী নামক স্থানে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা ছিলেন। তিনি নেত্রকোনার বারহাট্রা ফকিরের বাজার পুলিশ  ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য। নিহত আরেকজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।আহতদের প্রথমে নেত্রকোনা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যাত্রীবাহী একটি সিএনজি নেত্রকোনা থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার ও সিএনজির চালকসহ ৮ জন আহত হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

ফকিরহাটে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মন্তব্য করুন