প্রকাশ : ১১ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:১৮ এএম
ফকিরহাটে ‘ড. খান আসাদুজ্জামান ওয়েলফেয়ার ট্রাস্টের’ শীতবস্ত্র বিতরণ
বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার কৃতি সন্তান ড. খান আসাদুজ্জামানের প্রতিষ্ঠিত শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান ‘ড. খান আসাদুজ্জামান ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টায় ফকিরহাটের দোহাজারী এলাকায় তিনি এসব বিতরণ করেন।
শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সফেন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব খান আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও নারী উদ্যোক্তা মোসা. শাহনাজ ইসলাম, ড. খান আসাদুজ্জামান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ও পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, সাংবাদিক ও সমাজকর্মী শেখ তাহেরুল ইসলাম, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফকির দাউদ হায়দার বাবু।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ড. খান আসাদুজ্জামান ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ফকিরহাটের কৃতি সন্তান ড. খান আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. খান আসাদুজ্জামান ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ও শিক্ষানুরাগী নজরুল ইসলাম বিশ্বাস।
বহুমূখী প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান নাড়ীর টানে ফকিরহাটে আসেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। তাঁর দেওয়া শীতবস্র ও কম্বল পেয়ে এলাকার দরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেন।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
ফকিরহাটে ‘ড. খান আসাদুজ্জামান ওয়েলফেয়ার ট্রাস্টের’ শীতবস্ত্র বিতরণ