হেভিওয়েট ইনুকে পরাজিত করলেন কামারুল

হেভিওয়েট ইনুকে পরাজিত করলেন কামারুল

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

হেভিওয়েট ইনুকে পরাজিত করলেন কামারুল

হেভিওয়েট ইনুকে পরাজিত করলেন কামারুল

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৪ দলের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৫৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার, নারী ভোটার ২ লাখ ২৫ হাজার ৬শ’ এবং তৃতীয় লিংগের ভোটার ৩ জন।নির্বাচনে এই আসন থেকে বিভিন্ন প্রতীকে মোট প্রার্থী ছিলেন ৮ জন। ভোট পড়েছে ২ লাখ ২০ হাজার ২৩৭টি এবং ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৯৮৫টি। এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৬১টি।জাসদ সভাপতি ইনু ১৯৯১ সাল থেকে ২০০১ পর্যন্ত জাসদ থেকে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালে মহাজোট থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন। এরপর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে বড় ব্যবধানে জয় লাভ করেন।প্রসঙ্গত, বিগত ১০ বছরে আওয়ামী লীগের সঙ্গে নানা কারণে দ্বন্দ্ব প্রকট হয় ইনুসহ জাসদের। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে আওয়ামী লীগ নেতাদের বিরোধিতার মুখে পড়েন তিনি। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ইইউ’র বক্তব্য সরকার প্রত্যাখ্যান করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইইউ’র বক্তব্য সরকার প্রত্যাখ্যান করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর খসরু চৌধুরী

প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর খসরু চৌধুরী

প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর খসরু চৌধুরী

প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর খসরু চৌধুরী

শপথ নিয়ে আজই সংসদ অধিবেশনে যোগ দেবেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

শপথ নিয়ে আজই সংসদ অধিবেশনে যোগ দেবেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

পর্যটন মন্ত্রী ফারুক খানের সাথে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময়

পর্যটন মন্ত্রী ফারুক খানের সাথে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময়

মন্তব্য করুন