৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল: মুক্তিযোদ্ধা মন্ত্রী

৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল: মুক্তিযোদ্ধা মন্ত্রী

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল: মুক্তিযোদ্ধা মন্ত্রী

৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি: সারাদেশে ৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।১৭ এপ্রিল বুধবার সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এছাড়া কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পরে তাহলে সঙ্গে সঙ্গে সেই মুক্তিযোদ্ধার সনদও বাতিল করা হবে। দ্রুততম সময়ের মধ্যে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।মুজিবনগরের উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মুজিবনগরকে আন্তর্জাতিক মানের করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে মুজিবনগর মুক্তিযুদ্ধের স্মৃতি কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে।এ দিকে সকাল সাড়ে নয়টায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ।বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।এরপরে আম্রকাননে জাকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার, বিএনসিসি ও ছাত্রছাত্রীদের একাধিক দল কুচকাওয়াজ প্রদর্শন করেন। সকাল ১০টায় শেখ হাসিনা মঞ্চে শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভা। সেখানে বক্তৃতা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

বেতাগীতে মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বেতাগীতে মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজল মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজল মারা গেছেন

কোটা পুনর্বহালের বিরুদ্ধে উত্তাল ঢাবি

কোটা পুনর্বহালের বিরুদ্ধে উত্তাল ঢাবি

ফকিরহাটে মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফকিরহাটে মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মন্তব্য করুন