ওমানে বাংলাদেশি প্রবাসী তরুণের আত্মহত্যা

ওমানে বাংলাদেশি প্রবাসী তরুণের আত্মহত্যা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ওমানে বাংলাদেশি প্রবাসী তরুণের আত্মহত্যা

ওমানে বাংলাদেশি প্রবাসী তরুণের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: ওমানের মাস্কট শহরে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের এক প্রবাসী তরুণ আত্মহত্যা করেছেন। নিহত সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।  ২১ জানুয়ারি রোববার ভোর রাতের দিকে ওমানের মাস্কট শহরে এ ঘটনা ঘটে।  নিহতের ভগ্নিপতি মো. আবু ছায়েদ ওরফে সালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে শাকিল প্রায় এক বছর আগে ওমানের মাস্কট শহরে পাড়ি জমান। সেখানে সে ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করত। সে যাওয়ার সময় দায়-দেনা করে বিদেশে পাড়ি দেয়। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা পড়ে যায়। গত কিছু দিন যাবৎ এ বিষয় তার মধ্যে হতাশা কাজ করত। কিন্ত আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয়নি। গেল ভোর রাতের দিকে ওমানের মাস্কট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানীর ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।    বসুরহাটের সগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সে বলেন, শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল। এরই মাঝে বিদেশে চলে যায় সে। কিন্তু সেখানে ভালো কিছু করতে পারিনি এবং দায় দেনা চিন্তিত হয়ে এ রকম ঘটনা হয়েছে বলে জানানো হয়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সালিশী অপমান সইতে না পেরে গ্রাম প্রধানের আত্মহত্যা

সালিশী অপমান সইতে না পেরে গ্রাম প্রধানের আত্মহত্যা

বিয়ের কথা বলে পুলিশে দিলেন প্রেমিকার বাবা, থানাতেই আত্মহত্যার চেষ্টা

বিয়ের কথা বলে পুলিশে দিলেন প্রেমিকার বাবা, থানাতেই আত্মহত্যার চেষ্টা

পীরগাছায় নববধূর আত্মহত্যা

পীরগাছায় নববধূর আত্মহত্যা

প্রেমিকের সঙ্গে মনোমালিন্য, গলায় ফাঁস দিয়ে ববি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেমিকের সঙ্গে মনোমালিন্য, গলায় ফাঁস দিয়ে ববি শিক্ষার্থীর আত্মহত্যা

আলোচিত কলেজ ছাত্রীর আত্মহত্যায় কথিত প্রেমিক গ্রেফতার

আলোচিত কলেজ ছাত্রীর আত্মহত্যায় কথিত প্রেমিক গ্রেফতার

মন্তব্য করুন