প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ০৯:৪৩ এএম
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট সোমবার ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল তরফদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বাছিদ মন্ডল, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইউব আলী মোল্লাসহ যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগসহ অংগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে, আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল একদল দুষ্কৃতকারী। এর সঙ্গে যারা জড়িত তাদের প্রতি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীসহ যারা এখনও পালিয়ে বেড়াচ্ছেন, তাদের দ্রুত গ্রেফতারের আওতায় এনে ফাঁসির দাবি জানান তারা।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ