প্রকাশ : ০১ ফেব্রুয়ারী ২০২৪ ১২:২০ পিএম
রাজীবপুরে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘এগারো পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই স্লোগনে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা শেষে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিশ্ব মুসলমানদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন রাজীবপুর উপজেলা শাখার সভাপতি ইমাম আব্দুস সালাম।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার অফিসার্স ক্লাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এশিয়ান টেলিভিশনের রৌমারী-রাজীবপুরের প্রতিনিধি সাংবাদিক মুরাদুল ইসলাম মুরাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ।
রাজীবপুর-রৌমারীর কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি সোহেল রানা স্বপ্নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী-রাজীবপুর সার্কেল মমিনুল ইসলাম, রাজীবপুর অফিসার ইনচার্জ আশিকুর রহমান, রৌমারী অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল জামান, ওসি তদন্ত মোশাহেদ, বীর মুক্তিযোদ্ধা ও রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সবুর ফারুকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রৌমারী বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, রৌমারী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
রাজীবপুরে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত