প্রকাশ : ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ০২:০৮ এএম
ঘাটাইলে চেয়ারের সঙ্গে স্ত্রীর হাত-পা বাঁধা, ফ্যানে ঝুলছিল স্বামীর মরদেহ
টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে চেয়ারের সাথে বেঁধে রেখে স্বামী আত্মহত্যা করেছেন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত নয়টার দিকে ঘাটাইল পৌরসভার খরাবর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আহাদ হোসেন (৩৫) পাবনার ঈশ্বরদী উপজেলার লালপুর গ্রামের ইউনুস ইসলামের ছেলে। তিনি আরএফএলের ঘাটাইলে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।
স্থানীয়রা জানায়, আহাদ তার স্ত্রী লিমা খাতুনকে (২০) নিয়ে ১ মাস ধরে ঘাটাইল পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। তাদের ২ মাসের একটি ছেলে সন্তানও রয়েছে।
তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরেই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহাদ তাদের থাকার ঘরে দরজা দেয়। পরে স্ত্রী লিমা খাতুনের হাত-পা চেয়ারের সঙ্গে বেঁধে স্ত্রীর সামনেই সিলিং ফ্যানে গলায় ফাঁস নেয়। এ সময় স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙে আহাদকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া জানান, রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী আহাদ তার স্ত্রী মিলিকে মারধর করে চেয়ারের সাথে বেঁধে রাখে। পরে আহাদ পাশের রুমে গিয়ে ফ্যানের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ঘাটাইলে চেয়ারের সঙ্গে স্ত্রীর হাত-পা বাঁধা, ফ্যানে ঝুলছিল স্বামীর মরদেহ