মাগুরার বড়রিয়ায় শতবর্ষী ঘোড়দৌড় অনুষ্ঠিত

মাগুরার বড়রিয়ায় শতবর্ষী ঘোড়দৌড় অনুষ্ঠিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মাগুরার বড়রিয়ায় শতবর্ষী ঘোড়দৌড় অনুষ্ঠিত

মাগুরার বড়রিয়ায় শতবর্ষী ঘোড়দৌড় অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে খুলনা বিভাগের সর্ববৃহৎ গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শতবর্ষী এই প্রতিযোগিতা ও মেলা হয়।প্রতিবছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখে বসে এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। তবে এর পরে ১৫ দিন ধরে চলে মেলার আমেজ।ঘোড়দৌড় শেষে দুই দিন নারীদের পদচারণে মুখর হয়ে উঠবে মেলাস্থল। ওই দুই দিন ‘নারী মেলা’ হিসেবে পরিচিতি।এই মেলাকে ঘিরে প্রায় ৫০ গ্রামের মানুষ উৎসবে মেতে ওঠে। মেলায় মাছ-মাংস, মিষ্টির দোকানসহ আসবাব, বাঁশ, বেত ও মৃৎশিল্পীদের তৈরি নানা ধরনের খেলনা ও প্রসাধনীর স্টল বসে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে।মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড়, নাগরদোলা, পুতুলনাচ, জাদু ও কৌতুকশিল্পীদের উপস্থিতি। শিশু-কিশোর, ছেলে-বুড়ো, নারীসহ সব শ্রেণি-পেশার মানুষের অন্যতম উদ্দেশ্য, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করা।ঐতিহ্যবাহী মেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ মাঠে, রাস্তার পাশে এক কাতারে শামিল হয়ে দুচোখ ভরে উপভোগ করে ঘোড়দৌড়।এ বছর প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১৬টি ঘোড়া অংশ নেয়। মেলার প্রথম দিন ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

মহাদেবপুরে ঐতিহ্যবাহী হুর মেলা অনুষ্ঠিত

মহাদেবপুরে ঐতিহ্যবাহী হুর মেলা অনুষ্ঠিত

মহাদেবপুরে ঐতিহ্যবাহী হুর মেলা অনুষ্ঠিত

মহাদেবপুরে ঐতিহ্যবাহী হুর মেলা অনুষ্ঠিত

কুমারখালীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলা

কুমারখালীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলা

বামনায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বামনায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

খোকসায় রাতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কালীপূজা ও গ্রামীণ মেলা

খোকসায় রাতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কালীপূজা ও গ্রামীণ মেলা

মন্তব্য করুন