বীরগঞ্জে দেশের বৃহত্তম কলাহাটের উদ্বোধন

বীরগঞ্জে দেশের বৃহত্তম কলাহাটের উদ্বোধন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বীরগঞ্জে দেশের বৃহত্তম কলাহাটের উদ্বোধন

বীরগঞ্জে দেশের বৃহত্তম কলাহাটের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে উদ্ধোধন করা হয়েছে দেশের বৃহত্তম কলা হাটের। ১৬ জুলাই রোববার সকালে এ কলা হাটের উদ্বোধন করেন বীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোছা. কেয়া আক্তার।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, কলা উৎপাদনের ক্ষেত্রে দিনাজপুর একটি অন্যতম জেলা। এখানে বিভিন্ন জাতের উন্নতমানের কলা চাষ করেন চাষিরা। কিন্তু সুষ্ঠু বাজার ব্যবস্থার অভাবে এর আগে কলার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন চাষীরা। কলা বাজারের জন্য কোন নির্দিষ্ট স্থানও ছিল না। আজ এ কলা বাজারের উদ্বোধনের মধ্য দিয়ে কলা চাষী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের আশা পূরণ হলো।মেয়র আরও বলেন, এ বাজারের মাধ্যমে উপকৃত হবে স্থানীয় চাষী ও ব্যবসায়ীরা। আগামী দিনে এখানকার উৎপাদিত কলা বিদেশে রফতানির কথাও তিনি জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার  ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবীর, মহিলা কাউন্সিলর সাবিনা আক্তারসহ কলা চাষী ও ব্যবসায়ীরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

রফতানির পরিমাণ বাড়াতে আমদানির বিকল্প নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

রফতানির পরিমাণ বাড়াতে আমদানির বিকল্প নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ই-কমার্স বিষয়ক মতামত

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ই-কমার্স বিষয়ক মতামত

টি-২০ বিশ্বকাপ ঘিরে হায়ার টেলিভিশনের আকর্ষণীয় অফার

টি-২০ বিশ্বকাপ ঘিরে হায়ার টেলিভিশনের আকর্ষণীয় অফার

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

লবনাক্ত মাটিতে কলা চাষ করে তাঁক লাগিয়েছেন এক কৃষক

লবনাক্ত মাটিতে কলা চাষ করে তাঁক লাগিয়েছেন এক কৃষক

বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে কলা

মন্তব্য করুন