তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে একই এলাকার বাছির মিয়ার ছেলে।২০ এপ্রিল শনিবার দিবাগত রাতে পৌর শহরের চন্ডিবের এলাকায় বাবুল কন্টেক্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারণা, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কারণ, নিহত সাইদুরের সাথে তার চুরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানায় পুলিশ।স্থানীয়রা জানায়, এলাকায় কিছু দিন যাবত বিদ্যুতের তার চুরির ঘটনা বেড়ে গেছে। রাত পোহালে দেখা যায় কারো না কারো সার্ভিস তার চুরি হয়েছে। শনিবার রাতের যেকোনো এক সময় সাইদুর তার চুরি করতে গিয়ে মেইন লাইনে জড়িয়ে পড়ে। এতে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী সকালে তার জড়িয়ে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পায়।ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, আমরা এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

মেহেরপুরে সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্যচাষির মৃত্যু

তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্যচাষির মৃত্যু

মন্তব্য করুন