মেহেরপুরে ভুয়া ডাক্তারের চিকিৎসায় নবজাতকের মৃত্যু

মেহেরপুরে ভুয়া ডাক্তারের চিকিৎসায় নবজাতকের মৃত্যু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মেহেরপুরে ভুয়া ডাক্তারের চিকিৎসায় নবজাতকের মৃত্যু

মেহেরপুরে ভুয়া ডাক্তারের চিকিৎসায় নবজাতকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বড় ভাইয়ের ডাক্তারি সনদে ছোট ভাইয়ের দেয়া চিকিৎসায় ২ দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তার সুমন আলীকে ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।দন্ডিত সুজন আলী গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী অফিসার ও গাংনী উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল আল মারুফ।কারাদণ্ড ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী অফিসার ও গাংনী উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএমএফ ডাক্তার শরিফুল ইসলাম নিজ গ্রাম উপজেলার মহাম্মদপুরে ফার্মেসি ও চেম্বার খুলেছেন। সেখানে নবজাতকসহ বিভিন্ন ধরনের শিশু রোগী দেখেন তিনি। এলাকার মানুষের কাছে শিশু বিশেষজ্ঞ নামে পরিচিত।ডাক্তার শরিফুলের অনুপস্থিতিতে তার ছোট ভাই সুজন আলী  রোগী দেখেন। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার বাওট গ্রামের মনিরুল ইসলামের ২ দিনের নবজাতককে চিকিৎসা দেন সুজন আলী। এন্টিবায়োটিকসহ দিয়েছেন তিন বোতল সিরাপ। সিরাপ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে নবজাতক। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।এ ঘটনায় ওই চেম্বারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

১২টি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মামলা

১২টি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মামলা

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ জনের মৃত্যু

নাঙ্গলকোট অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ২ হোটেলকে জরিমানা

নাঙ্গলকোট অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ২ হোটেলকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

মন্তব্য করুন