প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ০৮:২৪ এএম
মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল শনিবার বিকেলে মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে বাটারফ্লাই রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি হোবাইব সজিব।
মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ সিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী এসপি সার্কেল রামপ্রসাদ ভক্ত, মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন, মহেশখালী পেশাজীবী সমিতি আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাহে নেওয়াজ ও মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ।
এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সালাহউদ্দিন হেলালী কমল, কালারমারছড়ার কৃতি সন্তান অ্যাডভোকেট শাহজান পারুল, মহেশখালী উপজেলা প্রেসক্লাব সভাপতি মৌলভী ইউনুছ, দৈনিক আজাদীর প্রতিনিধি ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাইফুল ইসলাম সায়েফসহ স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত