প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ০৬:২৭ এএম
হারিয়ে যাওয়া ৪ মোবাইল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শাহরাস্তি থানার ওসি
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: হারিয়ে যাওয়া ৪টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন চাঁদপুরের শাহরাস্তি থানার (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।
থানা সূত্রে জানা যায়, বিভিন্ন সময় উপজেলার কয়েকজন ব্যক্তির স্মার্ট মোবাইল হারিয়ে যায়। এ ঘটনায় মোবাইলের প্রকৃত মালিক শাহরাস্তি থানায় এসে সাধারণ ডায়েরি করেন। গত দুই মাস পূর্বে হারিয়ে যাওয়া স্মার্ট মোবাইল শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো উদ্ধার করা হয়।
১০ মার্চ রোববার দুপুরে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন উদ্ধার করা স্মার্ট মোবাইলগুলো প্রকৃত মালিকদের ফিরিয়ে দেন।
স্মার্ট মোবাইলের প্রকৃত মালিকগুলো হলেন, রঘুরামপুর গ্রামের মোহাম্মদ মো. আলী মুর্তজা, সুয়াপাড়া গ্রামের মো. আবু সাঈদ, সুয়াপাড়া গ্রামের মো. সোহাগ হোসেন ও রঘুরামপুর গ্রামের আসমা আক্তার।
এ বিষয়ে মোবাইল মালিকরা জানান, গত দুই মাস পূর্বে আমাদের মোবাইল গুলো হারিয়ে যায়। পরে আমরা শাহরাস্তি থানায় একটি সাধারণ ডায়েরি করি।
এ বিষয়ে ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিভিন্ন সময় শাহরাস্তির অনেকের মোবাইল হারিয়ে যায়। পরে থানায় এসে সাধারণ ডায়েরি করলে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো উদ্ধার করি। রোববার উদ্ধার করা ৪টি স্মার্ট মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছি। আমি যোগদানের পর থেকে এ পর্যন্ত ২২ থেকে ২৩টি মোবাইল উদ্ধার করেছি এবং এই মোবাইল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
হারিয়ে যাওয়া ৪ মোবাইল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শাহরাস্তি থানার ওসি