সেনবাগে ৩ দোকান মালিককে জরিমানা

সেনবাগে ৩ দোকান মালিককে জরিমানা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

সেনবাগে ৩ দোকান মালিককে জরিমানা

সেনবাগে ৩ দোকান মালিককে জরিমানা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ীর নিকট থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। ২২ মার্চ শুক্রবার দুপুরে ছাতারপাইয়ায় রমজারের বাজার মনিটরিংয়ের সময় অতিরিক্ত দামে পেঁয়াজ, বয়লার মুরগী, ফার্মের মুরগীর ডিম বেশি দামে বিক্রি করায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখায়, নির্ধারিত মূল্য তালিকা না থাকায়, পঁচা-বাসি মিষ্টি বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় তিন দোকান মালিককে এ জরিমানা করা হয়।এ সময় প্রায় দশ কেজি পঁচা-বাসি মিষ্টি ধ্বংস করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিট্রেটকে সহযোগিতা করেন সেনবাগ থানার একদল পুলিশ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

১২টি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মামলা

১২টি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মামলা

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল-জরিমানা

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল-জরিমানা

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ

মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৮ জনকে জরিমানা

মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৮ জনকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

মন্তব্য করুন