প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ০২:৫৮ এএম
ভালো শিক্ষার্থী হলেই হবে না, আদর্শবান মানুষ হতে হবে: ইয়াকুব আলী এমপি
মণিরামপুর ( যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী এমপি বলেছেন, শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। শুধু ভালো শিক্ষার্থী হলেই হবে না, আদর্শবান মানুষ হতে হবে।
১২ এপ্রিল শুক্রবার মণিরামপুরস্থ জেলা পরিষদ শহীদ মশিয়ুর রহমান অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঢাকাস্থ মণিরামপুর সমিতির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইকবাল কবীর মোল্লার সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। এর সুফল নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ভোগ করবে।
সমিতির সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান, পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে.এম. বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম, মণিরামপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, জেলা বিএনপির সদস্য মোহাম্মাদ মুছা, মেধাবৃত্তির সদস্য সচিব আবুল হোসেন রাজু, সমিতির কোষাধক্ষ্য কাজী হুমায়ুন কবীর, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন প্রমুখ।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ভালো শিক্ষার্থী হলেই হবে না, আদর্শবান মানুষ হতে হবে: ইয়াকুব আলী এমপি