নাগেশ্বরীতে ভাঙ্গারি দোকান থেকে হারানো মেশিনসহ ২ জন আটক

নাগেশ্বরীতে ভাঙ্গারি দোকান থেকে হারানো মেশিনসহ ২ জন আটক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নাগেশ্বরীতে ভাঙ্গারি দোকান থেকে হারানো মেশিনসহ ২ জন আটক

নাগেশ্বরীতে ভাঙ্গারি দোকান থেকে হারানো মেশিনসহ ২ জন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাঙ্গারির দোকান থেকে হারানো শেলো মেশিনসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।২৭ জানুয়ারি শনিবার উপজেলার ভিতরবন্দ বাজারের আব্দুল লতিফ মিয়ার ভাঙ্গারির দোকান থেকে শেলো মেশিন চুরির সাথে জড়িত থাকার অপরাধে তাদের আটক করা হয়। এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটকদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের আমিনুল ইসলাম ৯ জানুয়ারি আনুমানিক রাতে জমিতে সেচ দেয়ার জন্য স্থাপন করা শেলো মেশিন চুরি হয়ে যায়। হারানো মেশিনটি অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে আমিনুল ইসলাম ২৭ জানুয়ারি উপজেলার ভিতরবন্দ বাজারের লতিফ মিয়ার ভাঙ্গারির দোকানে শেলো মেশিনটি থাকার বিষয়ে নিশ্চিত হন।পরে বিষয়টি জানতে পেরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল লতিফের সহযোগিতায় শেলো মেশিন চুরি করার অভিযোগে নাগেশ্বরীর বেরুবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের খলিলুর রহমানের পুত্র আপেল মিয়া (২৪) ও আহাম্মদ আলীর পুত্র মোখলেছুর রহনান (৩৪)কে আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, আটকদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সিলেটে ৬৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সিলেটে ৬৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২

গাইবান্ধায় চোর চক্রের ৪ সদস্য আটক

গাইবান্ধায় চোর চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

মন্তব্য করুন