প্রকাশ : ০৩ জুন ২০২৪ ০৯:০৪ এএম
মুরাদনগরে ৬ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবন করে মাতলামি করায় ৬ জনকে ১২০০ টাকা অর্থদণ্ডসহ ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩ মে সোমবার সকালে কারাদণ্ড প্রাপ্তদের কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার দিবাগত রাতে উপজেলা সদরের ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে গোমতী নদীর ব্রিজের নিচে মুটিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলো, মুরাদনগর উপজেলার রমিজ উদ্দিনের ছেলে কালন (৩৫), মজিব মিয়ার ছেলে হৃদয় হাসান (২১), রাজু মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৩১), কাদের মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৩২), মৃত মালু মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫) ও মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয়ের পাশে মদ থেয়ে কিছু লোক মাতলামি করছে। এমন খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাসন চন্দ্র ধরের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনারস্থল থেকে ছয় জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করে। পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ৬ জনকে ১২০০ টাকা ও ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মাদক নির্মূল করে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামিদের সোমবার বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
মুরাদনগরে ৬ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড