প্রভাবশালীদের দখলে মেঘনা-ধনাগোদা সেচ খাল

প্রভাবশালীদের দখলে মেঘনা-ধনাগোদা সেচ খাল

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

প্রভাবশালীদের দখলে মেঘনা-ধনাগোদা সেচ খাল

প্রভাবশালীদের দখলে মেঘনা-ধনাগোদা সেচ খাল

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: দখল-দূষণে মরতে বসেছে চাঁদপুর মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খালগুলো। প্রভাবশালীরা সেগুলো দখল করে অবৈধ স্থাপনা ও দোকানঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সেচ প্রকল্পের ফসল উৎপাদন ও পরিবেশ হুমকিতে পড়েছে।জানা যায়, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধটি নির্মিত হয় ১৯৮৭ সালে। এ বাঁধের দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। এ প্রকল্পের অধীনে ২১৮ কিলোমিটার সেচ খাল রয়েছে। কয়েক বছর ধরে সেচ প্রকল্পের এনায়েতনগর, মমরুজকান্দি, সুজাতপুর, এখলাছপুর, বকুলতলা, বাংলাবাজার, দুর্গাপুর, বাগানবাড়ি, জীবগাঁও, মোহনপুর, বেলতলী, চান্দ্রাকান্দি, কালিপুর, ষাটনল, ছেংগারচর, বদরপুর, রামদাসপুরসহ বিভিন্ন এলাকায় সেচ প্রকল্পের খালগুলো অবৈধভাবে দখল করে দোকান ও স্থাপনা নির্মাণ করা হয়েছে। তাছাড়া খালগুলোতে ময়লা-আবর্জনা ফেলায় গন্ধ ও দূষণে এলাকায় টিকে থাকা দায় হয়ে পড়েছে।মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খাল দখল করে দোকান নির্মাণকারী খাজা আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, পাউবোর কিছু খালি জায়গা পেয়ে দোকান দিয়েছেন। পাউবোর অনুমতি নিতে হয় কি-না, তা তিনি জানেন না।অন্যদিকে ছেংগারচর বাজার, দাসের বাজার, দশানী ও এনায়েতনগর এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, সরকারি জমি পড়ে আছে। তাই খালের পাড়ে দোকানঘর নির্মাণ করে তারা ব্যবসা করছেন।মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পাউবোর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, পাউবোর জায়গা দখলমুক্ত করতে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। ইতোমধ্যে দখলদারদের তালিকা জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। দখলকৃত জায়গা ছেড়ে দিতে দখলদারদের একাধিকবার নোটিশও দেওয়া হয়েছে।মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা জানান, কিছু প্রভাবশালী খালের পাড় দখল করে স্থাপনা তৈরি করছে বলে শুনেছি। পাউবো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেচ খালের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য উপজেলা ও জেলা সমন্বয় কমিটির মিটিংয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

খাল দখল করে পাকা ভবন নির্মাণ, বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা

খাল দখল করে পাকা ভবন নির্মাণ, বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা

বোরহানউদ্দিনে নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে খালের উপর ব্রিজ নির্মাণ

বরগুনায় খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

বরগুনায় খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

দখল-দূষণে অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরে রহমতখালী খাল, হুমকিতে জীব-বৈচিত্র্য

দখল-দূষণে অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরে রহমতখালী খাল, হুমকিতে জীব-বৈচিত্র্য

মন্তব্য করুন