কুড়িগ্রামে ১ বছরে ৮ হাজার মামলা, আড়াই কোটি টাকা জরিমানা আদায়

কুড়িগ্রামে ১ বছরে ৮ হাজার মামলা, আড়াই কোটি টাকা জরিমানা আদায়

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কুড়িগ্রামে ১ বছরে ৮ হাজার মামলা, আড়াই কোটি টাকা জরিমানা আদায়

কুড়িগ্রামে ১ বছরে ৮ হাজার মামলা, আড়াই কোটি টাকা জরিমানা আদায়

কুড়িগ্রাম প্রতিনিধি: সড়ক পরিবহন আইন ২০১৮ ব্যস্তবায়নে গত ১ বছরে কুড়িগ্রামে ৮ হাজার ৪৮০টি বিভিন্ন যানবাহনকে মামলা দেয়া হয়েছে। এ মামলাগুলোর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৮ হাজার ৩৫০টি মামলা। আর এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকার মতো।১২ মার্চ মঙ্গলবার কুড়িগ্রাম ট্রাফিক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।কুড়িগ্রাম ট্রাফিক পুলিশ অফিস সূত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জেলায় ৮ হাজার ৪৮০টি বিভিন্ন যানবাহনের উপর মামলা করা হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা। এছাড়াও ৪৬৫ জন রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এসব গাড়ির চালকরা পুলিশের কথায় উদ্বুদ্ধ হয়ে গাড়ির রেজিস্ট্রেশন করেছেন। যার ফলে প্রায় ৫১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। অপর দিকে সচেতনতা বাড়াতে জেলায় প্রায় ১০৫টি জনসচেতনতামূলক সভা করেছে ট্রাফিক বিভাগ।সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মঈনুদ্দিন মিয়াজি বলেন, আমি যেদিনই জেলা শহর যাই, প্রায় দেখি ধরলা ব্রিজ পশ্চিম পাড়ে সার্জেন্টরা বিভিন্ন গাড়ির কাগজপত্র চেক করছে। এটা অবশ্যই ভালো। পুলিশ এমন তৎপর থাকলে, কমে আসবে সড়ক দুর্ঘটনা।জেলা ট্রাফিক ইন্সপেক্টর বানিউল আনাম বলেন, কুড়িগ্রামের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সড়কে কাজ করে চলেছি। সড়কে যেন সকলেই সড়ক পরিবহন আইন মেনে চলে তা নিয়ে আমরা কাজ করছি। হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে চলতে না পারে বিষয়টি নিশ্চিত করছি।  কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন ব্যস্তবায়নে আমরা কাজ করে চলেছি। মালিক শ্রমিক ইউনিয়ন, পেশাদার মোটরযান চালক, স্কুল-কলেজের ছাত্র ছাত্রীসহ পথচারী জনসাধারণদের নিয়ে বিভিন্ন সময়ে আমরা সচেতনতামূলক সভার আয়োজন করেছি। হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে না চলে এ নিয়ে কাজ করছি আমরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার ঘটনায় মামলা: ২ দিনেও গ্রেফতার হয়নি মূল আসামিরা

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল-জরিমানা

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল-জরিমানা

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ

হঠাৎ ট্রাফিক পুলিশের ভূমিকায় এমপি কালাম

হঠাৎ ট্রাফিক পুলিশের ভূমিকায় এমপি কালাম

মন্তব্য করুন