জগন্নাথপুরে মাহফিলের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে আহত ২৭

জগন্নাথপুরে মাহফিলের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে আহত ২৭

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

জগন্নাথপুরে মাহফিলের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে আহত ২৭

জগন্নাথপুরে মাহফিলের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে আহত ২৭

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে ২৭ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। মারামারির ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় মারফতে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর নোয়াগাঁও ফোরকানীয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করতে এক বৈঠকে বসেন এলাকার মুরব্বিরা।এ সময় নোয়াগাঁও গ্রামের বাসিন্দা শাহ জামান উল্লা মুক্তারের সাথে একই গ্রামের ইজাজ মিয়ার বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাটি এক রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গ্রামের ফুটবল খেলার মাঠে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের ২৭ জন আহত হয়েছেন।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় আব্দুল ওয়াকিদ (৫০), আলী হোসেন (৪০), হালিম মিয়া (৩৫), আব্দুল হাদি (৪০) ও শাহিন মিয়া (৪৮)সহ ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আওলাদ তালুকদার মুগ্ধ জানান, আহত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

দৌলতখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

দৌলতখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

নাঙ্গলকোটে কোরবানি পশুর হাট নিয়ে সংঘর্ষে আহত ৮

নাঙ্গলকোটে কোরবানি পশুর হাট নিয়ে সংঘর্ষে আহত ৮

নাঙ্গলকোটে কোরবানি পশুর হাট নিয়ে সংঘর্ষে আহত ৮

নাঙ্গলকোটে কোরবানি পশুর হাট নিয়ে সংঘর্ষে আহত ৮

মধ্যনগরে ইজারার টাকা নিয়ে সংঘর্ষ: আহত ৩, গ্রেফতার ১

মধ্যনগরে ইজারার টাকা নিয়ে সংঘর্ষ: আহত ৩, গ্রেফতার ১

রাবিতে রাতভর সংঘর্ষ

রাবিতে রাতভর সংঘর্ষ

মন্তব্য করুন