যশোর-১: নির্বাচন থেকে সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী লিটন

যশোর-১: নির্বাচন থেকে সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী লিটন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

যশোর-১: নির্বাচন থেকে সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী লিটন

যশোর-১: নির্বাচন থেকে সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী লিটন

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে যশোর-১ (শার্শা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম লিটন নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি ভোট কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।৭ জানুয়ারি রোববার তিনি সকালে ১১টায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, নেতা-কর্মী ও ভোটারদের ‘জান-মালের নিরাপত্তার স্বার্থে’ তিনি নির্বাচন থেকে সরে গেছেন।নির্বাচন প্রত্যাখ্যান প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বলেন, আমি বিগত ১০/১২ দিন শার্শা উপজেলার নির্বাচনী এলাকার বহু স্থানে ভোটার, সুশীল সমাজ, সাংবাদিক এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছি। ১৯ ডিসেম্বর আমাকে মারপিট করা হয় এবং এখন পর্যন্ত আমর ১৫০ জন নেতাকর্মী সমর্থকদের উপর হামলা ও নির্যাতন চালানো হয়েছে। রক্ষা পাইনি আমার মা, স্ত্রী, আত্মীয়-স্বজনও।এছাড়া আজ আমার ৯ জন এজেন্টকে মারপিট করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ৫৫টি কেন্দ্র দখল করে নেয়া হয়েছে। এখন যে পরস্থিতি তাতে যে কোন মায়ের বুক খালি হতে পারে। আমি এমন ভোট চাই না।তিনি আরও বলেন, ওরা প্রমাণিত করেছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। যে কারণে এমন প্রহসনের নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মানিকগঞ্জে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

মানিকগঞ্জে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বেগমগঞ্জের রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

বেগমগঞ্জের রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তা‌রিখ ঘোষণা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তা‌রিখ ঘোষণা

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক মিন্টু

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক মিন্টু

নির্বাচন বর্জনের দাবিতে শাহরাস্তিতে লিফলেট বিতরণ

নির্বাচন বর্জনের দাবিতে শাহরাস্তিতে লিফলেট বিতরণ

মন্তব্য করুন