কালীগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রী নিহত

কালীগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রী নিহত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

কালীগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রী নিহত

কালীগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রী নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জের দক্ষিণ দলগ্রামে সাপের কামড়ে সুমি আক্তার (১৪) নামে এক ৯ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। ১১ অক্টোবর বুধবার সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহত সুমি আক্তার দক্ষিণ দলগ্রাম এলাকার ওসমান আলী ২য় সন্তান। তিনি চাপারহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।জানা গেছে, রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার। পরে রাত সাড়ে এগারোটার দিকে তার বিছানায় আগে থেকে ওঁৎ পেতে থাকা বিষধর সাপ ডান হাতের বুড়ি আঙ্গুলে ছোবল মাড়লে সঙ্গে সঙ্গে তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাড়ফুঁক করে। পরে তার অবস্থার অবনতি হলে ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়।নিহতের দাদা জয়নাল আবেদীন জানায়, আমরা বুঝতে পারিনি যে, তাকে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। পরে তার পুরো শরীর ব্যাথায় কাতর হয়ে গিয়েছিল। তার হাত-পা নাড়তে পারছিলো না। ফলে গাড়িতে করে হাসপাতালে নিতে দেরি হয়েছিল। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও ৫নং দক্ষিণ দলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সফিয়ার রহমান সাফি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

ধামরাইয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

ধামরাইয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

দৌলতখানে রাসেল ভাইপারের কামড়ে ৩ বিড়ালের মৃত্যু

দৌলতখানে রাসেল ভাইপারের কামড়ে ৩ বিড়ালের মৃত্যু

ঝিনাইদহে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

মন্তব্য করুন