তালতলীতে একসঙ্গে বিষপান: স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

তালতলীতে একসঙ্গে বিষপান: স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

তালতলীতে একসঙ্গে বিষপান: স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

তালতলীতে একসঙ্গে বিষপান: স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছেন। এ ঘটনায় স্ত্রী মারা গেছেন এবং স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত গৃহবধূর নাম নার্গিস আক্তার (১৮) ও হাসপাতালে চিকিৎসাধীন তার স্বামীর নাম ইমন হাওলাদার (২০)। তারা উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে প্রেমের সম্পর্ক করে পটুয়াখালী জেলার কলাপাড়ার হাজিপুর এলাকার জাহিদ হাওলাদারের মেয়ে নার্গিস বেগমের সাথে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ‌ছগির হাওলাদারের ছেলে ইমনের সাথে বিবাহ হয়। তারা ফকিরহাট বাজারে মায়ের সাথে মামার বাড়িতে বসবাস করেন। বিবাহের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য এবং পারিবারিক কলহ চলে আসছিল। এঘটনার জের ধরে বুধবার রাতে একইসঙ্গে স্বামী-স্ত্রী বিষপান করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান। এরপরে সেখানে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী নার্গিস আক্তারের মৃত্যু হয়। আর স্বামী ইমন আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। ঘটনার পর ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মারা যাওয়া নার্গিসের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

মেয়েকে হত্যার পর মা-বাবার আত্মহত্যা চেষ্টা

মেয়েকে হত্যার পর মা-বাবার আত্মহত্যা চেষ্টা

গুরুদাসপুরে ছেলের ওপর অভিমান করে বাবা-মায়ের বিষপান

গুরুদাসপুরে ছেলের ওপর অভিমান করে বাবা-মায়ের বিষপান

ফকিরহাটে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ফকিরহাটে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির আত্মহত্যা

মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির আত্মহত্যা

মন্তব্য করুন