প্রকাশ : ২৬ জানুয়ারী ২০২৪ ০৪:৫৯ এএম
গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি: ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ২দিন ব্যাপি ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পালিত হয়েছে।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলার মাঠ চত্বরে ১০টি স্কুলের কয়েকশত শিক্ষার্থীদের অংশগ্রহণে, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ মেলাটিতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় তিনি মেলায় আগত মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে তৈরি করা বিভিন্ন আবিস্কার মুলক স্টলগুলো পরিদর্শন করেন।
শিক্ষার্থীরা বলছেন, সরকারের এ ধরণের মেলার মাধ্যমে শিক্ষারমান বহুগুন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বিজ্ঞান যে কঠিন বিষয় নয়, সেই ধারনার পরিবর্তন হতে শুরু করেছে।
শিক্ষকরা বলছেন, এ ধরণের মেলায় শিক্ষার্থীদের মেধা বিকাশের দিকজয়ী হাতিয়ার হিসেবে কাজ করছে।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বিজ্ঞানমুখী শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকারের একটি মাইল ফলক উদ্যোগ। যার কারণে শিক্ষার্থীরা বুঝতে ও অনুভব করতে পারছে বিজ্ঞান কোনো কঠিন বিষয় নয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাসসহ অনেকে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত