ঢামেকে কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক মোকদম আলী (৫০) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মৃত মোকদম আলী মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাই বাংগা বাজার মোড় এলাকার দারোগা আলীর ছেলে। তিনি চেক প্রতারণা মামলায় ১বছর বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন।১৯ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ৫০১নং ওয়ার্ডে ভর্তি থাকাকালীন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া আসামির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত মোকদম আলীকে গত ১০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর তাকে বেশ কয়েকবার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । সর্বশেষ গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ স্টোক করলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক মোকদম আলীকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তি অবস্থায় রোববার তার মৃত্যু হয়েছে।মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ভৈরবে র‌্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু

ভৈরবে র‌্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু

সরিষাবাড়ীতে পুলিশ হেফাজতে মৃত্যু, চেয়ারম্যান-পুলিশসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সরিষাবাড়ীতে পুলিশ হেফাজতে মৃত্যু, চেয়ারম্যান-পুলিশসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কেন্দ্রীয় কারাগারে অস্ত্র মামলার আসামির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অস্ত্র মামলার আসামির মৃত্যু

যুদ্ধাপরাধ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

যুদ্ধাপরাধ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

ঢামেকে কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

ঢামেকে কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

মন্তব্য করুন