প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১০:২৬ এএম
কাপ্তাইয়ে জাতীয় শোক দিবস পালন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৩ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কর্ণফুলী সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন।
তথ্য অফিসের অফিস সহকারী শফিউল আজিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শান্ত চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না। তিনি সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। আজ বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে হৃদয়ে ধারণ করে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
কাপ্তাইয়ে জাতীয় শোক দিবস পালন