প্রকাশ : ২১ ফেব্রুয়ারী ২০২৪ ০১:০১ পিএম
ছবি: এশিয়ান টিভি
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২১ ফ্রেব্রুয়ারি বুধবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজস্থলী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ, শিক্ষক, উপজেলা প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও একাধিক রাজনৈতিক সংগঠন।
এদিন সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
উপজেলা ওসি এলএসডি অশোক ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. রুইহলাঅং মারমা। এছাড়া এতে আরও বক্তব্য রাখেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমংমারমা, রবার্ট ত্রিপুরাসহ অন্যরা।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যােগে খতমে কোরআন ও দোয়া-মোনাজাত করা হয়।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
রাজস্থলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত