প্রকাশ : ০৪ ফেব্রুয়ারী ২০২৪ ১২:৩৩ পিএম
হিজলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা অনুদান বিতরণ
হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া কেরামাতিয়া রাবিয়া দাখিল মাদ্রাসায় অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা অনুদান বিতরণ করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি শনিবার সকালে দাখিল শিক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম লিটন মৃধা। প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, মেমনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্বপন চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
হিজলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা অনুদান বিতরণ