তজুমদ্দিনে দেখা মিললো ভয়ংকর রাসেলস ভাইপার

তজুমদ্দিনে দেখা মিললো ভয়ংকর রাসেলস ভাইপার

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

তজুমদ্দিনে দেখা মিললো ভয়ংকর রাসেলস ভাইপার

তজুমদ্দিনে দেখা মিললো ভয়ংকর রাসেলস ভাইপার

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় দেখা মিললো ভয়ংকর বিষধর সাপ রাসেলস ভাইপার । ১৯ জুন বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড কাচারি বাড়ির দরজায় স্থানীয় লোকজন বের হলে দেখা হয় সাপটির সাথে।স্থানীয় লোকজন যারা ছিলো সাপটি তাদেরকে আক্রমণ করতে আসলে, তারা ওই মুহূর্তে হাতের কাছে থাকা লাঠি দিয়ে নিজেদেরকে রক্ষা করতে আঘাত করলে সাপটি মারা যায়। এরপর কেউ কেউ ফেইজবুকে ছবি পোস্ট করলে রাসেল ভাইপার বলে শনাক্ত করা হয়।প্রত্যক্ষদর্শী নুর আলম নামের একজন জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে নিজ এলাকা সাপটিকে নিজ চোখে দেখলাম। মৃত্যুর পরে সাপটির ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে শনাক্ত করি যে সাপটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ। সাপটি দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, রক্তপাত, রক্ত জমাট, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।এ বিষয়ে শশীগঞ্জ বনবিভাগের বিট অফিসার গাজী মোহাম্মদ আবুল বাশার বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

লালপুরের পদ্মার চরে রাসেল ভাইপার আতঙ্ক

লালপুরের পদ্মার চরে রাসেল ভাইপার আতঙ্ক

রাসেল ভাইপার মনে করে অজগরের বাচ্চাকে পিটিয়ে মারল এলাকাবাসী

রাসেল ভাইপার মনে করে অজগরের বাচ্চাকে পিটিয়ে মারল এলাকাবাসী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

পুরস্কারের আশায় জীবিত রাসেল ভাইপার ধরে নিয়ে আসলেন রেজাউল

পুরস্কারের আশায় জীবিত রাসেল ভাইপার ধরে নিয়ে আসলেন রেজাউল

রাসেল ভাইপার আতঙ্কে দিন কাটছে ভোলাবাসীর, ৫ দিনে ১২টি সাপ উদ্ধার

রাসেল ভাইপার আতঙ্কে দিন কাটছে ভোলাবাসীর, ৫ দিনে ১২টি সাপ উদ্ধার

মন্তব্য করুন