ট্রেন দেখতে মহাসড়ক পার হতে গিয়ে বাস চাপায় ভাই-বোন নিহত

ট্রেন দেখতে মহাসড়ক পার হতে গিয়ে বাস চাপায় ভাই-বোন নিহত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

ট্রেন দেখতে মহাসড়ক পার হতে গিয়ে বাস চাপায় ভাই-বোন নিহত

ট্রেন দেখতে মহাসড়ক পার হতে গিয়ে বাস চাপায় ভাই-বোন নিহত

কক্সবাজার প্রতিনিধি: নতুন ট্রেন চালু হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। যা দেখতে শিশুদের আগ্রহ বেশি। এবার পর্যটন নগরীমূখী কক্সবাজার এক্সপ্রেস দেখতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল দুই ভাই-বোনসহ তিনজন। এ সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুর রহমান সামির (৮) ও তার ছোট বোন সাবা (৬) ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের ছেলে-মেয়ে। আহত শিশু নাছিরের ভাইজি। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।মাইজপাড়া গ্রামের সরদার রফিকুল ইসলাম বলেন, নতুন ট্রেনটি দেখতে সবার মধ্যে একটা আগ্রহ রয়েছে। প্রতিদিন সকালেই শিশুরা ট্রেন দেখতে যান। তারই ধারাবাহিকতায় আজকে তারাও যাচ্ছিলো। মহাসড়ক পার হবার সময় একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। পালিয়ে যাওয়া গাড়িটি চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

নওগাঁয় গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, হাসপাতালে ছেলে জুনাইদ

নওগাঁয় গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, হাসপাতালে ছেলে জুনাইদ

ঝালকাঠিতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

ঝালকাঠিতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মন্তব্য করুন