শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শেরপুর প্রতিনিধি: শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪- এর ভেন্যুর খেলা শুরু হয়েছে।১২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল খায়রুম। এসময় জেলা প্রশাসক খেলোয়াড়দের সাথে পরিচিত হন।টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো- শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, জি কে পাইলট উচ্চ বিদ্যালয়, আইডিয়াল প্রিপ্রারেটরী অ্যান্ড হাই স্কুল, নবারুণ পাবলিক স্কুল।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।এ সময় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, শেরপুরের অ্যাথলেট জহির রায়হান, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারি, অংশগ্রহণকারী স্কুল গুলোর ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঘাটাইলে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঘাটাইলে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সেনবাগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সেনবাগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পিইএসএস

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পিইএসএস

জাতীয় স্কুল ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন শেরপুর ভিক্টোরিয়া একাডেমি

জাতীয় স্কুল ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন শেরপুর ভিক্টোরিয়া একাডেমি

শিবচরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শিবচরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মন্তব্য করুন