ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ফের খুলে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১ টা ১৫ মিনিটে উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় এ জলকপাটগুলো ৬ ইঞ্চি খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।  বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, গত কয়েকদিন এর বৃষ্টিতে আজ (মঙ্গলবার) কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে ১০৮.২৪ ফুট মীনস সী লেভেল (এমএসএল), যা রুলকার্ভ হতে প্রায় ৭ ফুট বেশি। ফলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ফের আজকে ১৬টি গেইট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দিয়েছি।তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি  ইউনিট সমুহের দ্বারা বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও প্রায় ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছিল। ওইদিন বিকেলে তা বন্ধ করে দেওয়া হয়েছিল।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

পর্যটকদের পদচারণায় মুখর রাঙামাটির স্পটগুলো

কাপ্তাই হ্রদ শুকিয়ে ৬ উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ, দুর্ভোগে ৩ লাখ মানুষ

কর্ণফুলীতে ডুবে যাওয়া ক্রেন উদ্ধারে আনা হয়েছে বাজ ক্রেন

মন্তব্য করুন