প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ০৫:০৯ এএম
গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত হওয়ার ১০ দিনপর কলেজ ছাত্রের মৃত্যু
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত হওয়ার ১০ দিন পর জিসান ডাক (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ১৮ মার্চ মঙ্গলবার মৃত্যু হয়েছে।
৮ মার্চ মঙ্গলবার চরবিশ্বাস ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন এ হামলার ঘটনাটি ঘটেছে।
নিহত জিসান উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মশিউর রহমান নান্না ডাক এর ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মার্চ জিসান বাড়ি থেকে বটতলা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় কিশোর গ্যাংয়ের সদস্য বাপ্পি মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে রাস্তা দিয়ে ধুলাবালি উড়িয়ে যাচ্ছিল। জিসান তাদের ডাক দিয়ে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়। একপর্যায় মোটরসাইকেল চালক বাপ্পি তার সাথের কিশোর গ্যাং সদস্যদের খবর দিয়ে বটতলা বাজারে জড়ো হতে বলে। জিসান বাজারে পৌঁছা মাত্রই তাকে ডাকদিয়ে নিয়ে কিশোর গ্যাং সদস্যরা জিসানের উপড় কাঠের গুড়ি(চলা) দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি মারতে থাকে। এক পর্যায় মাথায় আঘাত করলে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।
সেখান থেকে স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকায় প্রায় ১০ দিন চিকিৎসা শেষে ১৮ মার্চ মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে আসার ৫/৬ ঘণ্টা পর জিসান আবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো বাপ্পি, মাহিন, বেল্লাল, মামুন, কামাল, ইসা, মোশারফ, কাওসার, বাইজিদ, তরিকুল, জয়নাল, রোমান। এরা সকলেই চরবিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদাউস আলম খান জানান, এ মারামারির ঘটনা আজ শুনেছি, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত হওয়ার ১০ দিনপর কলেজ ছাত্রের মৃত্যু