ঠাকুরগাঁওয়ে মহান মে দিবস পালন

ঠাকুরগাঁওয়ে মহান মে দিবস পালন

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ে মহান মে দিবস পালন

ঠাকুরগাঁওয়ে মহান মে দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।১ মে বুধবার সকালে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করে শ্রমিক সংগঠনগুলো। পরে র‌্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুল বড়মাঠে মিলিত হয়।র‌্যালিতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা শাখার জাতীয় শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক, ট্রাক ও ভ্যান শ্রমিক লীগ, কুলি শ্রমিক ইউনিয়ন, জেলা শ্রমিক ঐক্য পরিষদ, জেলা মটর শ্রমিক পরিবহণ ইউনিয়ন, হোটেল এবং রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক প্রতিষ্ঠানের নেতা ও কর্মচারীরা।র‌্যালি শেষে এক আলোচনা সভায় শ্রমিক নেতারা দৃঢ় কণ্ঠে বলেন, আমরা শ্রমিকরা যেভাবে নির্যাতিত, শোষিত হচ্ছি। এই মে দিবসে যদি আমরা ঐক্যবদ্ধ্য না হই তাহলে আমাদের টিকে থাকার কোন সুযোগ নাই।পৌরসভার বিরুদ্ধে অভিযোগ এনে তারা আরও বলেন, পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশা, ড্রাইভিং লাইসেন্স, মালিকানা লাইসেন্স করতে গেলে পৌরসভা অতিরিক্ত টাকা নিচ্ছে। ৬শ’ টাকার মধ্যে এই দুইটি লাইসেন্স করে দিতে হবে নতুবা আমরা ঠাকুরগাঁও পৌরসভা থেকে কোন লাইসেন্স করবো না।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে নারী শ্রমিকদের জন্য দুই টাকার ব্লাউজের হাট

কুড়িগ্রামে নারী শ্রমিকদের জন্য দুই টাকার ব্লাউজের হাট

কুড়িগ্রামে নারী শ্রমিকদের জন্য দুই টাকার ব্লাউজের হাট

কুড়িগ্রামে নারী শ্রমিকদের জন্য দুই টাকার ব্লাউজের হাট

অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কেইউজের নেতৃবৃন্দ

অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কেইউজের নেতৃবৃন্দ

শ্রমিক দিবসেও শ্রম বিক্রি, দিবস পালন এক প্রকার বিলাসিতা !

শ্রমিক দিবসেও শ্রম বিক্রি, দিবস পালন এক প্রকার বিলাসিতা !

মালদ্বীপে বাংলাদেশিদের মে দিবস পালন

মালদ্বীপে বাংলাদেশিদের মে দিবস পালন

মন্তব্য করুন