বঙ্গোপসাগরে জাহাজ ডুবি: ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি: ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি: ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি: ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর সংলগ্ন পূর্ব পাশে বঙ্গোপসাগরে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজডুবির ঘটনায় ১১ নাবিককে উদ্ধার করেছে মাছ ধরার ট্রলারের মাঝি-মাল্লারা। তবে এখনো ১ নাবিক নিখোঁজ রয়েছেন।  ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাদের উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে হাতিয়ার ইসলাম চরের কাছে জাহাজডুবির এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা কালা মিয়া জানায়, এমভি মৌমনি নামের একটি জাহাজ চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ভাসানচরের পূর্ব অংশে ইসলাম চর এলাকায় পৌঁছালে দুপুর ২টার দিকে ১২ নাবিক, মালামালসহ জাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১২ নাবিক ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশ ধরে ভাসতে থাকে। এ সময় নাবিকরা ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চান।পরে হাতিয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ড সহযোগিতার জন্য ঘটনাস্থলে রওনা হয়। এরমধ্যে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়া জাহাজের নাবিকদের দেখতে পেয়ে তাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে।হাতিয়া থানার কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জানান, কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছার আগেই জেলেদের একটি বোর্ড নাবিকদের উদ্ধার করে। তাদের নিরাপদে পৌঁছানোর সব ব্যবস্থা করছে কোস্টগার্ড। তবে এখনো এক নাবিক নিখোঁজ রয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঈশ্বরদীতে ট্রাংকে মিললো শিশুর টুকরো টুকরো মরদেহ

ঈশ্বরদীতে ট্রাংকে মিললো শিশুর টুকরো টুকরো মরদেহ

কেরানীগঞ্জে বস্তাবন্দী অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে বস্তাবন্দী অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে কারাগার হিসাব রক্ষকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে কারাগার হিসাব রক্ষকের মরদেহ উদ্ধার

গড়াই নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

গড়াই নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেও সন্ধান মিলছে না শিশু আব্দুল্লাহর

আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেও সন্ধান মিলছে না শিশু আব্দুল্লাহর

মন্তব্য করুন