দিনাজপুরে ড্রেনের দাবিতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ড্রেনের দাবিতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

দিনাজপুরে ড্রেনের দাবিতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ড্রেনের দাবিতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি: অল্প বৃষ্টি হলেই ডুবে যায় দিনাজপুর শহরের রাস্তা-ঘাট। চরম ভোগান্তিতে পড়ে শহরবাসী। এমন বাস্তবতায় পানি নিষ্কাশনের জন্য ড্রেনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও অবরোধ করে শহরের বালুয়াডাঙ্গা, পাহাড়পুর, কাঞ্চন কলোনি, কানাহাফেজ মোড়ের সকল শ্রেণি-পেশার মানুষ।১৪ জুলাই বেলা সাড়ে ১২ টায় দিনাজপুরের বোচাগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করা হয়।এতে করে দিনাজপুরের সাথে বিরল, বোচাগঞ্জ, কাহারোল ও ঠাকুরগাঁওয়ের পরিবহন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে এই মহাসড়ক দিয়ে যাতায়েত করা মানুষেরা।মানববন্ধন ও অবরোধের সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাহের আলী, আনোয়ার হোসেন, মোঃ জব্বার, আব্দূস সাত্তার প্রমুখ।বক্তারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার ও মেরামতের জন্য দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের শরণাপন্ন হলেও পানি নিষ্কাশনের জন্য এখন পর্যন্ত কোন ড্রেন সংস্কার ও মেরামত না করায়, তারা আজ এই কর্মসূচি পালন করছে। কর্মসূচি থেকে অবিলম্বে এসব এলাকার পানি নিষ্কাশনের জন্য দ্রুত ড্রেন নির্মাণ ও সংস্কারের দাবি জানান তারা।উল্লেখ্য, দিনাজপুর দেশের একটি প্রাচীনতম জেলা। কিন্তু এই জেলায় বিশেষ করে পৌরসভায় রাস্তা-ঘাটের বেহাল অবস্হা। অল্প পানিতেই রাষ্ট্রে ডুবে যাওয়া, খানা-খন্দকে ভরা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এ অঞ্চলে মানুষের ভোগান্তি শেষ নেই।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বড়াইগ্রামে ভুয়া ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে ব্যবসায়ীকে মারপিট, আটক ২

গাজীপুরে ময়লার গাড়িচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাঙচুর

গাজীপুরে ময়লার গাড়িচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাঙচুর

সিসিক মেয়রের হস্তক্ষেপে ট্রাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

সিসিক মেয়রের হস্তক্ষেপে ট্রাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

মন্তব্য করুন