প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১০:৫৮ এএম
আমতলীতে ২ মেম্বারসহ ৪ জুয়ারী আটক
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের দুই সদস্যসহ চার জুয়ারিকে আটক করেছে আমতলী থানা পুলিশ। এ ঘটনার তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
২৮ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর বন্দর থেকে তাদের আটক করা হয়। আটক জুয়ারীরা হলো- আঠারোগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান মৃধা ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা আব্দুল বাতেন দেওয়ানসহ চার জুয়ারী।
২৯ মার্চ শুক্রবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের প্রেরণ করেছে। আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, গাজীপুর বন্দরের একটি ঘরে ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানসহ ৮/১০ জনে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানকে আটক করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়ারীরা পালিয়ে যেতে চেষ্টা করে। পরে ইউসুফ ও আব্দুল আউয়াল নামের আরও দুইজনকে পুলিশ আটক করে। পুলিশ তাদের কাছে থাকা তাস ও নগদ টাকা জব্দ করে।
এ ঘটনায় আমতলী থানায় ইউপি সদস্য সোলেমানকে প্রধান আসামী করে চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। শুক্রবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। ওইদিন বিকেলে আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের দুই সদস্যসহ চার জুয়ারীকে আদালতে পাঠানো হয়েছে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
আমতলীতে ২ মেম্বারসহ ৪ জুয়ারী আটক