নতুন ঘর পাচ্ছেন ট্রেনের বগি পড়ে ঘরহারা বৃদ্ধ দম্পতি

নতুন ঘর পাচ্ছেন ট্রেনের বগি পড়ে ঘরহারা বৃদ্ধ দম্পতি

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নতুন ঘর পাচ্ছেন ট্রেনের বগি পড়ে ঘরহারা বৃদ্ধ দম্পতি

নতুন ঘর পাচ্ছেন ট্রেনের বগি পড়ে ঘরহারা বৃদ্ধ দম্পতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢলিয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি পড়ে ঘরহারা চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতি নতুন ঘর পাচ্ছেন। উপজেলা প্রশাসন ঘর করে দেয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়াও আর্থিক প্রণোদনা দেয়া হবে এই বৃদ্ধ দম্পতিকে।১৭ মার্চ রোববার দুপুরে ঘরের পাশে গাছের নিচে বসে কথা বলছিলেন চাঁন মিয়া ও তার স্ত্রী মনোয়ারা। হঠাৎ বিকট শব্দে ট্রেনের একটি বগি ছিটকে এসে পড়ে তাদের ঘরের ওপর। খবর প্রকাশের পর উপজেলা প্রশাসন তাদের নতুন ঘর করে দেয়ার ঘোষণা দিয়েছে।চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতিকে ঘর উপহার দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।তিনি জানান, টেলিভেশনে প্রতিবেদন দেখে আমি চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতির সঙ্গে দেখা করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে তাদের ঘরের ওপর পড়ে। এই সময় তাদের ঘরটি ভেঙে যায় এবং ঘরের ভিতরে থাকা সব কিছু চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আগামী ২ দিনের মধ্যে তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। পাশাপাশি তাদের আর্থিক প্রণোদনাসহ ১০টি হাঁস, ১০টি মোরগ এবং ২টি ছাগল কিনে দেয়া হবে।এই ছাড়াও বাপ্পি সোহাগ নামে এক প্রবাসী এই বৃদ্ধ দম্পতিকে নগদ ২০ হাজার টাকা দেন।নগদ অর্থ ও নতুন ঘর পাওয়ার আশ্বাস পেয়ে অনেক খুশি চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতি। মনোয়ারা বেগম জানান, তোমাদের জন্য আমরা নতুন ঘর পেলাম। নগদ টাকা দিয়ে চাঁন মিয়াকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন বলেও জানান তিনি।উল্লেখ, ১৭ মার্চ রোববার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢলিয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত একটি বগি চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতির ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে মুচড়ে যায়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

এবার নতুন ঘরে প্রথম ঈদ হবে সাফ জয়ী ইয়ারজানের

এবার নতুন ঘরে প্রথম ঈদ হবে সাফ জয়ী ইয়ারজানের

সৈয়দপুরে ১১০ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

সৈয়দপুরে ১১০ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

পীরগঞ্জে ১০২ অসহায় গৃহহীন পরিবার পেল পাকা ঘর

পীরগঞ্জে ১০২ অসহায় গৃহহীন পরিবার পেল পাকা ঘর

দৌলতখানে মুজিব বর্ষের ঘর উপহার পেলেন ৮৫ ভূমিহীন পরিবার

দৌলতখানে মুজিব বর্ষের ঘর উপহার পেলেন ৮৫ ভূমিহীন পরিবার

গঙ্গাচড়াকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা

গঙ্গাচড়াকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা

মন্তব্য করুন