সিলেটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান

সিলেটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সিলেটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান

সিলেটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান

সিলেট প্রতিনিধি: সিলেটে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৩ এ শ্রেষ্ঠ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও পদক প্রদান করা হয়েছে। পেশার প্রতি দায়িত্বশীলতা, নতুন উদ্ভাবনী চিন্তাধারা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, লেখাপড়ার পরিবেশ, সাংস্কৃতিক চর্চাসহ শিক্ষার মানোন্নয়ন ও বিকাশে বিশেষ অবদান রাখায় আঠারোটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের এ পুরস্কার প্রদান করা হয়।২২ জানুয়ারি সোমবার সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের এ পুরস্কার ও সনদ তুলে দেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন।অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীদের মধ্য থেকে প্রাথমিকের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, বিদ্যালয়, স্কুল ব্যবস্থাপনা কমিটি, কাব শিক্ষক, কর্মচারী; শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর পিটিআই, উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই, পিটিআই সুপারিনটেনডেন্ট, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা প্রশাসক নির্বাচন করা হয়। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবি ফরিদপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর

শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবি ফরিদপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর

বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার

বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার

শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতার অভাবে বেকারত্ব বাড়ছে: এ.কে. আজাদ

শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতার অভাবে বেকারত্ব বাড়ছে: এ.কে. আজাদ

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

মন্তব্য করুন