সীতাকুণ্ডে এমপি মামুনকে ১৪৪ সংগঠনের সংবর্ধনা

সীতাকুণ্ডে এমপি মামুনকে ১৪৪ সংগঠনের সংবর্ধনা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

সীতাকুণ্ডে এমপি মামুনকে ১৪৪ সংগঠনের সংবর্ধনা

সীতাকুণ্ডে এমপি মামুনকে ১৪৪ সংগঠনের সংবর্ধনা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে ১৪৪টি সামাজিক সংগঠনের সমন্বয়কারী সংগঠন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম-৪ আসনের এমপি মামুনের গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ মার্চ শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আল মামুনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচছা জানানো হয়।সীতাকুণ্ড হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ও শিল্পপতি মাস্টার আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ধনীদের সম্পদে গরীবের হক রয়েছে। রহমত, মাকফিরাত ও নাজাতের মাস মাহে রমজানে প্রত্যেক মানুষের উচিত গরীব ও অসহায় মানুষের পাশে দাড়ানো এবং খুঁজে খুঁজে বের করে তাদের সহায়তা করা।সামাজিক সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন এবং পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।আরও উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম তফজল হক, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম প্রমুখ।উল্লেখ্য, সংবর্ধনা ও ইফতার আয়োজনে হাজ্বী মো. ইউছুফ শাহ ও অধ্যাপিকা দেলোয়ারা বেগমের সহযোগিতায় ২০টি মাদ্রাসা ও এতিমখানায় ৬১ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইদহে আনার হত্যায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে আনার হত্যায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

কুতুবপুরে প্রগতি ছাত্র সংসদের উদ্যোগে ৫ শতাধিক বৃক্ষরোপণ

কুতুবপুরে প্রগতি ছাত্র সংসদের উদ্যোগে ৫ শতাধিক বৃক্ষরোপণ

ডিএনএ টেস্টের জন্য ভারত যাচ্ছেন আনার কন্যা

ডিএনএ টেস্টের জন্য ভারত যাচ্ছেন আনার কন্যা

আনার হত্যা: ফের ৫ দিনের রিমান্ডে শিমুল-তানভীর-শিলাস্তি

আনার হত্যা: ফের ৫ দিনের রিমান্ডে শিমুল-তানভীর-শিলাস্তি

এমপি আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন-শোক র‌্যালি

এমপি আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন-শোক র‌্যালি

মন্তব্য করুন