প্রকাশ : ০২ জুন ২০২৪ ০৫:০৯ এএম
সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি: মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জুন শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া ক্যাফে সুইম রেস্টুরেন্ট, শেখ কামাল স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক জহিরুল হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল মিজান, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, নির্বাহী সদস্য ও জিটিভি, যায়যায়দিন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহেল রানা, নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি জাহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক, ইনডিপেনডেন্ট টিভি ও খবরের কাগজের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলা, এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, ডেইলি স্টার কুষ্টিয়া প্রতিনিধি আনিস মন্ডল প্রমুখ।
সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
সভায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের এ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের দায়িত্ব পালনের স্পৃহার ভূয়সী প্রশংসা করেন বক্তারা। সাংবাদিকদের প্রশিক্ষণ, আর্থিক বিষয়, সংগঠনের অবকাঠামোগত উন্নয়নের দাবি তোলা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার গত বছরের বার্ষিক আয়-ব্যয় উত্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়াও সাংবাদিক তহবিল গঠন ও কুষ্টিয়া সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত