জয়পুরহাটে বর্ণিল আয়োজনে নববর্ষ ১৪৩১ উদযাপন

জয়পুরহাটে বর্ণিল আয়োজনে নববর্ষ ১৪৩১ উদযাপন

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

জয়পুরহাটে বর্ণিল আয়োজনে নববর্ষ ১৪৩১ উদযাপন

জয়পুরহাটে বর্ণিল আয়োজনে নববর্ষ ১৪৩১ উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি: মুছে যাক গ্লানি-ঘুচে যাক জরা-অগ্নিস্নানে সূচি হোক ধরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।১৪ এপ্রিল রোববার বর্ণিল এ অনুষ্ঠানের আয়োজন করে জয়পুরহাট জেলা প্রশাসন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এ সময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান, আলম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।জয়পুরহাট সার্কিট হাউস মাঠ থেকে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, বর্ষ বরণের সংগীত এবং নৃত্য পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীগোষ্ঠীরা।পরে দেশীয় খেলা কাবাডি, লাঠি খেলা, শিশুদের জন্য হাড়িভাংগা খেলা, কুইজ, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডুতে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডুতে ঈদ উদযাপন

আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

দক্ষিণখানে ঈদের ছুটিতে ৫ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি

দক্ষিণখানে ঈদের ছুটিতে ৫ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি

ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ

ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ

মন্তব্য করুন