রাজশাহীতে রেলক্রসিং পার হওয়ার সময় খড়িবাহী ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ২

রাজশাহীতে রেলক্রসিং পার হওয়ার সময় খড়িবাহী ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ২

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

রাজশাহীতে রেলক্রসিং পার হওয়ার সময় খড়িবাহী ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ২

রাজশাহীতে রেলক্রসিং পার হওয়ার সময় খড়িবাহী ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ২

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পবায় খড়িবাহী ট্রলি নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, পুঠিয়ার ধাধাস এলাকার হানিফের ছেলে হাবিব (২৩) ও কামার ধাধাস এলাকার মো. মোফা (৩৭)।প্রত্যক্ষদর্শীরা জানান, খড়ি বোঝায় একটি ট্রলি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি দমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলে ট্রলির চালক ও হেলপার মারা যায়। খড়িগুলো স্থানীয় একটি ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর বেলা ৪টার দিকে রাজশাহী স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্যেশ্যে ছেড়ে আসে।বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার। তিনি বলেন, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন। এসময় একটি ইঞ্জিন চালিত নসিমন কাঠের খড়ি নিয়ে ভাটায় যাচ্ছিল। গাড়িতে চালক ও তার সহকারী ছিলেন। পথে মোহনপুর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।ওসি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

শ্রীনগরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

শ্রীনগরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৯

মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৯

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

মন্তব্য করুন