প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৪ ০৯:০৮ এএম
ঝিকরগাছায় পরকীয়ার জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
যশোর (দক্ষিন) প্রতিনিধি: পরকীয়ার জেরে সৃষ্ট সংঘর্ষে যশোরের ঝিকরগাছায় বন্ধু কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবু নামে এক বন্ধুর ছুরিকাঘাতে তৌফিক আহমেদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে।
২০ জানুয়ারি শনিবার সকালে ঝিকরগাছার কাটাখাল আফিল রোডের ডিম ফ্যাক্টরির পাশে এ ঘটনা ঘটে। ঘাতক বন্ধু কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবু কাটাখাল আফিল রোড এলাকার মৃত কাসেম মোড়লের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, কেসমত বাবুর স্ত্রী রিয়া খাতুনের (২০) সাথে তার বন্ধু তৌফিক হোসেনের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। বন্ধুত্বের সম্পর্কে প্রায়ই তৌফিক হোসেন কেসমত বাবুর বাড়িতে আসত।
তৌফিক আফিলের ডিম ফ্যাক্টরিতে কাজ করত। ঘটনার দিন সকাল অনুমানিক ৮টা সময় তৌফিক হোসেন কেসমত বাবুর বাড়িতে আসলে পরকীয়া বিষয়ে তৌফিক হোসেন, কেসমত বাবু ও তার স্ত্রী রিয়া খাতুনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে।
এক পর্যায়ে কেসমত চাকু দিয়ে তৌফিক হোসেনের পেটে মারলে তৌফিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন কেসমতের স্ত্রী রিয়া খাতুন ও বোন আসমা খাতুন তৌফিক হোসেনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তৌফিক হোসেনকে যশোর সদর হাসপাতালে রেফাড করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা সময় যশোর সদর হাসপাতালে সে মারা যায়। এ ঘটনার পর থেকেই ঘাতক বন্ধু কেসমত পলাতক রয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও হত্যাকারী কেসমত বাবুকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আসামি বাবু পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
ঝিকরগাছায় পরকীয়ার জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা