প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে গাসিক মেয়র জায়দা খাতুন

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে গাসিক মেয়র জায়দা খাতুন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে গাসিক মেয়র জায়দা খাতুন

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে গাসিক মেয়র জায়দা খাতুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।২৪ জানুয়ারি বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাৎ শেষে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছবিসহ আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে আপলোড দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।এ সময় ফেসবুকে তিনি লিখেছেন, ‘পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা।‘প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করে গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেছেন মেয়র জায়েদা খাতুন। সঠিকভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতের ন্যায় গাজীপুরের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।’উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে হারিয়ে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে জয়লাভ করেন জায়েদা খাতুন। এরপর গত ১১ অক্টোবর মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা হিসেবে তার ছেলে ও সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শেখ হাসিনা তিস্তা সেতুতে ফাটল আতঙ্ক

শেখ হাসিনা তিস্তা সেতুতে ফাটল আতঙ্ক

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-মোদি বৈঠকে ১০ সমঝোতা স্মারক স্বাক্ষর

হাসিনা-মোদি বৈঠকে ১০ সমঝোতা স্মারক স্বাক্ষর

বড়াইগ্রামে ৮০ নারী পেলো ‘হার পাওয়ার প্রকল্পের’ ল্যাপটপ

বড়াইগ্রামে ৮০ নারী পেলো ‘হার পাওয়ার প্রকল্পের’ ল্যাপটপ

ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা

ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা

মন্তব্য করুন