বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল পাবনা জেলা

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল পাবনা জেলা

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল পাবনা জেলা

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল পাবনা জেলা

স্টাফ রিপোর্টার: বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাবনা জেলা পরিষদকে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজধানী ঢাকার শেরে বাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষমেলায় এ পুরস্কার দেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবসে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়টির সচিব ড. ফারহিনা আহমেদ।বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট থেকে জাতীয় পুরস্কার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাবনা জেলা পরিষদকে সনদপত্র ও এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডল জাতীয় পুরস্কার প্রাপ্তির বিষয়ে জানান, এ গৌরবময় প্রাপ্তি পাবনা জেলা পরিষদকে সম্মানিত করেছে। সেই সাথে পাবনার সর্বস্তরের মানুষকে করেছে গর্বিত। আমি পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, একই মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি এবং সচিব ড. ফারহিনা আহমেদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং তাঁর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শেখ হাসিনা তিস্তা সেতুতে ফাটল আতঙ্ক

শেখ হাসিনা তিস্তা সেতুতে ফাটল আতঙ্ক

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-মোদি বৈঠকে ১০ সমঝোতা স্মারক স্বাক্ষর

হাসিনা-মোদি বৈঠকে ১০ সমঝোতা স্মারক স্বাক্ষর

বড়াইগ্রামে ৮০ নারী পেলো ‘হার পাওয়ার প্রকল্পের’ ল্যাপটপ

বড়াইগ্রামে ৮০ নারী পেলো ‘হার পাওয়ার প্রকল্পের’ ল্যাপটপ

ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা

ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা

মন্তব্য করুন