নোয়াখালীতে গাছ উপড়ে ঢাকাসহ সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নোয়াখালীতে গাছ উপড়ে ঢাকাসহ সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

নোয়াখালীতে গাছ উপড়ে ঢাকাসহ সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নোয়াখালীতে গাছ উপড়ে ঢাকাসহ সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদী স্টেশনের প্ল্যাটফর্মের পাশে একটি গাছ রেল লাইনের ওপর উপড় পড়ে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ৮ আগস্ট মঙ্গলবার সকালে নোয়াখালী থেকে উপকূল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে, গেলেও নোয়াখালী এক্সপ্রেস কুমিল্লা থেকে নোয়াখালী যেতে পারেনি। এতে ঢাকামুখী অনেক যাত্রী মাইজদী কোর্ট ও সোনাপুর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েন। উপড়ে পড়া গাছটি অপসারণের কাজ করছে কর্তৃপক্ষ। উপড়ে পড়া গাছ অপসারণের কাজ শেষ হলে ট্রেন দুটি নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মাইজদী বাজারের পূর্ব দিকে মাইজদী রেল স্টেশনের প্লাটফর্মের পশ্চিম পাশে একটি বিশাল আকৃতির একটি কড়ই গাছ ফ্ল্যাটফর্ম ও রেল লাইনের ওপর দিয়ে পূর্ব দিকে উপড়ে পড়ে। এতে পুরো রেল লাইন ব্লক হয়ে বন্ধ হয়ে যায়। এ ছাড়া গাছের একটি বড় অংশ গিয়ে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন জানায়, গাছ উপড়ে পড়ে ৩৩ হাজার কেভি ও ১১ হাজার কেভি দুটি বিদ্যুৎ লাইন একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাছ অপসারণ না হওয়ায় লাইন মেরামত করা সম্ভব হয়নি।মাইজদী কোর্ট স্টেশনের মাস্টার ফখরুল ইসলাম নোমান বলেন, একটি বড় গাছ গত রাত সাড়ে ৩টার দিকে রেললাইনের ওপর উপড়ে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাতেই বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। সকালে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ সময় চেষ্টা করে গাছ অপসারণ করতে ব্যর্থ হন। একপর্যায়ে শ্রমিক ভাড়া করে গাছ কেটে গুঁড়ি করে অপসারণের কাজ শুরু করা হয়। গাছ অপসারণ শেষ হলে ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালীতে বিএমএ’র আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

নোয়াখালীতে বিএমএ’র আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু: চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

নোয়াখালীতে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু: চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

সেনবাগে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেনবাগে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৭ ডিসেম্বর নোয়াখালী হানাদার মুক্ত দিবস

৭ ডিসেম্বর নোয়াখালী হানাদার মুক্ত দিবস

আগ্নেয়াস্ত্রসহ নোয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

আগ্নেয়াস্ত্রসহ নোয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

মন্তব্য করুন