দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারিদের চিহ্নিত করতে হবে: আব্দুর রহমান

দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারিদের চিহ্নিত করতে হবে: আব্দুর রহমান

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারিদের চিহ্নিত করতে হবে: আব্দুর রহমান

দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারিদের চিহ্নিত করতে হবে: আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানকে ফরিদপুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, অনেকেই আজ আওয়ামী লীগ সেজে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করতে হবে। দলকে আরও শক্তিশালী করতে হলে দলের নিবেদিত প্রাণ কর্মীদের গুরুত্ব দিতে হবে।এসময় ফরিদপুরের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বলেন, আজকে এই সংবর্ধনা আমার নয়, এটা এই জেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।২০ জানুয়ারি শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে ফরিদপুর শহরের মুজিব সড়কে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়।জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোসসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মৌলভীবাজারে প্রধান বিচারপতিকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে প্রধান বিচারপতিকে নাগরিক সংবর্ধনা

কালীগঞ্জে এমপি চুমকিকে সংবর্ধনা

কালীগঞ্জে এমপি চুমকিকে সংবর্ধনা

সীতাকুণ্ডে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সীতাকুণ্ডে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খোকসায় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফকে সংবর্ধনা

খোকসায় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফকে সংবর্ধনা

লালপুরে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

লালপুরে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

মন্তব্য করুন