কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায়

কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায়

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায়

কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায়

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করছে কুষ্টিয়ার মুসল্লিরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝরে কেঁদে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। ২৯ এপ্রিল সোমবার সকাল ১১ টায় কুষ্টিয়া ইসলামী কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ শতাধিক নানা বয়সি মানুষ অংশ নেন।নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ আসাদুজ্জামান।সারা দেশের ন্যায় কুষ্টিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে টানা দাবদাহ চলছে।  নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছেনা অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাঁরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ববিতে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

ববিতে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

ডিআইইউতে ইসতিসকার নামাজ আদায়

ডিআইইউতে ইসতিসকার নামাজ আদায়

বিআইইউতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

বিআইইউতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

রাজীবপুরে ইসতিসকার নামাজ শেষে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

রাজীবপুরে ইসতিসকার নামাজ শেষে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

কুমিল্লায় বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকা আদায়

কুমিল্লায় বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকা আদায়

মন্তব্য করুন